Header Ads Widget

Responsive Advertisement

সংবাদ শিরোনাম: গাজীপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি: আইনি ব্যবস্থা নিতে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ব্রিফ গাজীপুর | ৩ জানুয়ারি, ২০২৬

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর মেট্রো থানা এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। এই অসাধু ব্যবসার প্রতিকার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে কাশিমপুর মেট্রো থানায় একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সচেতন নাগরিক মো: শিহাব-উল্লাহ খান মনির এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিস্তারিত: লিখিত অভিযোগে জানানো হয়, সরকার কর্তৃক ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের খুচরা মূল্য ১৩০৬ টাকা নির্ধারিত থাকলেও কাশিমপুরের বিভিন্ন খুচরা বিক্রেতা ও ডিলাররা তা ১৮০০ টাকা থেকে ২২০০ টাকা পর্যন্ত দমে বিক্রি করছেন। যা ভোক্তা অধিকার ও বিদ্যমান আইনের স্পষ্ট লঙ্ঘন।

অভিযোগকারী শিহাব-উল্লাহ খান মনির জানান, অসাধু ব্যবসায়ীরা সাধারণ জনগণকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা অর্জন করছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে।

দাবি: অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী অবিলম্বে তদন্ত পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে কাশিমপুর মেট্রো থানা পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।


বিস্তারিত জানতে ভিজিট করুন: dhakabrief.com সৌজন্যে: ঢাকা ব্রিফ (নিউজ বাংলা ও ইংরেজি)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ