Header Ads Widget

Responsive Advertisement

ঈদের ছুটি শেষে গাজীপুরে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে
কর্মজীবী মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা।

সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা
এলাকায় দেখা গেছে, ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের দিক থেকে যেসব যাত্রীবাহী
বাস ঢাকার দিকে প্রবেশ করছে, প্রতিটি যাত্রীতে ঠাসা। তারা ঈদ উদযাপন শেষে
সকালের দিকেই নিজ কর্মস্থল গাজীপুরের দিকে রওনা দেন।

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আসিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'ঈদের
দুদিন আগেই পরিবারের সদস্যদের নিয়ে গ্রামে গিয়েছিলাম। আজ ছুটি শেষ,
আগামীকাল অফিস খুলবে। তাই ভোরেই বাসে উঠে নেত্রকোনা থেকে চলে এসেছি।'

সরকারি অফিসগুলো মঙ্গলবার (২৪ মার্চ) খুললেও পোশাক কারখানাগুলো শনি ও
রোববার থেকে খুলবে বলে জানা গেছে। তবে কিছু পোশাককারখানা মঙ্গলবার থেকেই
খোলার কথা হয়েছে।

গাজীপুরের পোশাকশ্রমিক নাজমা আক্তার বলেন, 'আমরা ঈদের চার দিন আগে ছুটি
পেয়েছি। সেই ছুটি শেষ হয়ে গেছে। মঙ্গলবার থেকে কাজে যোগ দেবো।'

এবার গাজীপুরের পোশাক কারখানাগুলো চারটি ধাপে ছুটি হওয়ায় তারা ভিন্ন
ভিন্ন দিনে তাদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন। তাদের কারখানাগুলোও ভিন্ন
ভিন্ন দিনে খোলা হবে। যে কারণে যাওয়ার পথে তেমন কোনো যানজটের ঝামেলায়
পড়তে হয়নি। তাই কর্মস্থলে ফেরার পথেও তাদের ভোগান্তিতে পড়ার সম্ভাবনা
কম বলে জানা গেছে।

নাওজোর কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল
আলম বলেন, ধীরে ধীরে গাজীপুরের কর্মজীবী মানুষগুলো ঈদ উদযাপন শেষে ফিরতে
শুরু করেছেন। ফেরার পথে যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য
আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে দায়িত্ব পালন করছে।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম
আরও পরুন
https://www.jagonews24.com/country/news/1104122

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ