হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের উদ্বেগে
ফেলেছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে
তিনি লিখেছেন, যেকোনো সময় মৃত্যু হতে পারে, এমন ভাবনাই ঘুরছে তার মনে।
এক সময়ের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান
করছেন। সেখান থেকেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জীবনের
অনিশ্চয়তা নিয়ে শঙ্কার কথা জানান তিনি।
পোস্টে মাহি লেখেন, 'আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।'
এমন মন্তব্যে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
তবে পরবর্তী অংশে তিনি নিজের এই অনুভূতির কারণও ব্যাখ্যা করেন। ধারণা করা
হচ্ছে, চোখের সামনে কোনো আকস্মিক মৃত্যু প্রত্যক্ষ করার পরই তিনি
মানসিকভাবে বিচলিত হয়ে পড়েছেন।
মাহি আরও লেখেন, 'আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে সেও একটু
পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারও মৃত্যু এর আগে কখনো দেখিনি, দম বন্ধ
লাগতেছে।'
যদিও তিনি নির্দিষ্ট করে কার মৃত্যু দেখেছেন বা কী ঘটেছে, সে বিষয়ে
বিস্তারিত কিছু জানাননি। তবে তার এই পোস্টে জীবনের অনিশ্চয়তা এবং
মৃত্যুচিন্তার বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে।
ভক্তদের অনেকেই তার এই পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থ ও
স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কামনা জানিয়েছেন।
এলআইএ
আরও পরুন
https://www.jagonews24.com/entertainment/news/1104123
0 মন্তব্যসমূহ