Header Ads Widget

Responsive Advertisement

সাতকানিয়া প্রেসক্লাবে বাবর সভাপতি, জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত

চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাতকানিয়া
প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ)
বিকেলে সাতকানিয়ার একটি রেস্টুরেন্ট তা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে এনটিভি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি শহীদুল ইসলাম বাবর সভাপতি ও
কালের কণ্ঠ, দৈনিক আজাদী প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক
নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ, লোকমান
হাকিম ও এস এম রানা।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এম এম রাজা মিয়া রাজু
(দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সহ-সভাপতি হারুন অর রশিদ (জিটিভি), সাংগঠনিক
সম্পাদক দিদারুল আলম (দৈনিক ইত্তেফাক/চট্টগ্রাম প্রতিদিন), অর্থ সম্পাদক
মোহাম্মদ নাজিম মাহমুদ (দৈনিক বাংলা/একুশে পত্রিকা), কার্যনির্বাহী
কমিটির সদস্যরা হলেন মামুন মোহাম্মদ, সুকান্ত বিকাশ ধর (দৈনিক সমকাল/দি
ক্রাইম) ও মনজুর আলম (দৈনিক নয়াদিগন্ত)।

নবনির্বাচিত কমিটি খুব কম সময়ের মধ্যে সাতকানিয়ায় কর্মরত জাতীয় ও
স্থানীয় দৈনিকের প্রতিনিধিদের সাতকানিয়া প্রেসক্লাবের সদস্য হিসেবে
অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

এমএমএআর/জেআইএম
আরও পরুন
https://www.jagonews24.com/mass-media/article/1104108

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ