Header Ads Widget

Responsive Advertisement

ভারতের কাছে হারের পর পাকিস্তানের সামনে যে সমীকরণ

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এই পরাজয়ে
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ 'এ'-তে তৃতীয় স্থানে নেমে গেছে দলটি। আর ৬১
রানের জয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভারত নিশ্চিত করেছে সুপার এইট পর্বে খেলা।

ভারত টানা তিন ম্যাচে জয় পেয়ে গ্রুপ 'এ'- তে শীর্ষস্থান আরও মজবুত করেছে।
এবং এক ম্যাচ হাতে রেখেই সুপার এইটে জায়গা করে নিয়েছে। বুধবার গ্রুপ
পর্বে তাদের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে।

অন্যদিকে, চলমান আসরে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ হজম করলো পাকিস্তান। এতে
অবনতি হয়েছে তাদের নেট রানরেটের এবং সমান চার পয়েন্ট থাকা যুক্তরাষ্ট্র
তাদের টপকে ওপরে চলে গেছে। যদিও দলটি গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলে
ফেলেছে।

২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে
মুখোমুখি হবে নামিবিয়ার। সুপার এইটে উঠতে এই ম্যাচ জয় ছাড়া বিকল্প কোনো
পথ খোলা নেই। হারলে যুক্তরাষ্ট্র পরবর্তী পর্বে উঠে যাবে।

তিন ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থাকা নামিবিয়া এরই মধ্যে
সুপার এইটে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে।

আইএন
আরও পরুন
https://www.jagonews24.com/sports/cricket/1094163

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ