Header Ads Widget

Responsive Advertisement

সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ

সিরাজগঞ্জ শহরে হিন্দু সম্প্রদায়ের ব্যাবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হুমকি
দেওয়ার অভিযোগে বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে
জেলা বিএনপি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ
পলাশের সই করা পৃথক তিনটি পত্রে এই তথ্য জানানো হয়।

শোকজপ্রাপ্তরা হলেন- জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, ৫
নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ ও থানা রোড এলাকার আরজু
আহম্মেদ।

ওই নোটিশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি,
চাঁদাবাজি ও ভাঙচুরের অপরাধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই
মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক বরাবর দলটির
দপ্তর বিভাগে জবাব প্রদানে নির্দেশ প্রদান করা হলো।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জাগো নিউজকে এই তথ্য
নিশ্চিত করেন। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ
সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সিদ্ধান্তে ওই তিন নেতাকে শোকজ করা হয়।

এম এ মালেক/এমএন/এমএস
আরও পরুন
https://www.jagonews24.com/country/news/1094170

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ