Header Ads Widget

Responsive Advertisement

টটেনহামকে উড়িয়ে শিরোপা লড়াইয়ে স্বস্তি ফিরল আর্সেনালের

এবেরেচি এজে এবং ভিক্টর গিয়োকেরেসের জোড়া গোলে দুর্দান্ত পারফরম্যান্সে
উত্তর লন্ডন ডার্বিতে টটেনহামকে ৪-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের
শীর্ষে পাঁচ পয়েন্টের ব্যবধান পুনরুদ্ধার করেছে আর্সেনাল। টানা দুই
ম্যাচে ড্র করে পয়েন্ট হারানোর পর মিকেল আর্তেতার দলের শিরোপা সম্ভাবনা
নিয়ে প্রশ্ন উঠেছিল, তবে চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠে দাপুটে জয়ে সেই শঙ্কা
দূর করেছে গানার্সরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। ৩২ মিনিটে
বুকায়ো সাকার পাস থেকে দারুণ শটে গোল করে দলকে এগিয়ে দেন এবেরেচি এজে।
তবে মাত্র ১২৩ সেকেন্ড পরই সমতায় ফেরে টটেনহাম। ডেকলান রাইসের ভুলের
সুযোগ নিয়ে র‍্যান্ডাল কোলো মুয়ানি বল কেড়ে নিয়ে ডেভিড রায়াকে
পরাস্ত করেন।

বিরতির আগে আর্সেনাল আরও কিছু সুযোগ তৈরি করলেও গোলরক্ষক গুগলিয়েলমো
ভিকারিওর দৃঢ়তায় স্কোরলাইন সমানই থাকে।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। ৪৭
মিনিটে জুরিয়েন টিম্বারের পাস থেকে বক্সের বাইরে থেকে অসাধারণ কার্লিং
শটে গোল করে দলকে আবার এগিয়ে দেন গিয়োকেরেস।

এরপর ৬১ মিনিটে ব্যবধান বাড়ান এজে। সাকার আক্রমণ ঠেকাতে গিয়ে ডিফেন্সে
বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

ম্যাচের শেষ দিকে টটেনহাম আক্রমণে ফিরতে চেষ্টা করলেও আর্সেনালের রক্ষণ ও
গোলরক্ষক রায়া দৃঢ় থাকেন। যোগ করা সময়ে আর্চি গ্রেকে ঠেলে দূরে সরিয়ে
নিজের দ্বিতীয় গোল করেন গিয়োকেরেস, যা ৪-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত
করে।

এই জয়ে শিরোপা লড়াইয়ে আবারও আত্মবিশ্বাস ফিরে পেল আর্সেনাল। অন্যদিকে,
নতুন কোচ ইগর টিউডরের অধীনে টটেনহামের হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত
থাকল। টেবিলের ১৬ নম্বরে থাকা স্পার্স এখন রেলিগেশন জোনের মাত্র চার
পয়েন্ট উপরে অবস্থান করছে।

আইএইচএস/
আরও পরুন
https://www.jagonews24.com/sports/cricket/1096234

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ