Header Ads Widget

Responsive Advertisement

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে
গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ভারতে এআই সম্মেলনে যাচ্ছেন না এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট'-এ অংশ নিতে ভারতে যাচ্ছেন না এনভিডিয়ার
প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। কোম্পানির পক্ষ থেকে এ তথ্য
জানানো হয়েছে।

প্রযুক্তি ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলো 'এআই.কম' ডোমেইন

৭০ মিলিয়ন মার্কিন ডলারে এআই ডট কম ডোমেইনটি বিক্রি করেছেন মালয়েশিয়ান
উদ্যোক্তা আরসিয়ান ইসমাইল। ব্রোকার ল্যারি ফিশারের মাধ্যমে ডোমেইনটি
ক্রয় করেছে ক্রিপ্টো ডট কমের সিইও ক্রিস মারজালেক। বিক্রির লেনদেন
পুরোপুরি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হয়েছে।

ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন
সেনাবাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার নির্দেশ দিলে এই
অভিযান দীর্ঘস্থায়ী হতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন
কর্মকর্তা।

গণহত্যা চালানো ইসরায়েলি বাহিনীর মধ্যে বহুজাতিক সেনাদের উপস্থিতি

একুশ শতকের বিশ্বে সবচেয়ে নৃশংস গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
দখলদার বাহিনীর আগ্রাসনে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ
গণহত্যায় অংশ নেওয়া সামরিক সদস্যদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে
খোদ ইসরায়েল।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১১, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত
হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা। তবে ইসরায়েল বলছে, হামাস
যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এ হামলা চালানো হয়েছে।

ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকরা

কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়াই চীনে ভ্রমণ করতে পারবেন। ১৭
ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।

শান্তি চুক্তির শর্ত: ২০ বছরের মার্কিন নিরাপত্তা চায় জেলেনস্কি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাবের প্রেক্ষিতে
আবু-ধাবিতে দুই দফা ত্রিদেশীয় বৈঠক হয়েছে।

নিষেধাজ্ঞা তুলে নিলে পারমাণবিক সমঝোতায় প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে উচ্চমাত্রায় সমৃদ্ধ
ইউরেনিয়াম মজুত নিয়ে সমঝোতায় যেতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান।

নেপালে উৎসব মুখর পরিবেশে গাঁজা সেবন

নেপালের অন্যতম বড় ধর্মীয় উৎসব শিবরাত্রি উপলক্ষে রাজধানী কাঠমান্ডুতে
গাঁজার ধোঁয়ায় মুখর হয়ে ওঠে পরিবেশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) হাজার হাজার
ভক্ত ও সাধু-সন্ন্যাসী প্রকাশ্যে গাঁজা সেবন করেন।

ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সার্বভৌমত্ব, বৈধ স্বার্থ ও
জাতীয় নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন।

এমএসএম/এএসএম
আরও পরুন
https://www.jagonews24.com/international/news/1094123

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ