Header Ads Widget

Responsive Advertisement

বিসিএলের চার দলের নেতৃত্বে মিরাজ-শান্তরা: ঘোষণা হলো চূড়ান্ত স্কোয়াড

নির্বাচনী বিরতি কাটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর ঘরোয়া ক্রিকেটের অন্যতম
মর্যাদাপূর্ণ আসর বিসিএল ওয়ানডে ফরম্যাট মাঠে গড়াতে যাচ্ছে। ২৩
ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য আজ চারটি জোনের
নেতৃত্ব ও খেলোয়াড় তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি)।

এবারের আসরে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সামলাবেন
দক্ষিণাঞ্চলের (সাউথ জোন) দায়িত্ব। উত্তরাঞ্চলের (নর্থ জোন) ব্যাটন তুলে
দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তর হাতে। পূর্বাঞ্চলের (ইস্ট জোন) হয়ে টস
করতে নামবেন ইয়াসির আলী চৌধুরী এবং মধ্যাঞ্চলের (সেন্ট্রাল জোন) নেতৃত্ব
দেবেন তরুণ উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

টুর্নামেন্টের প্রথম তিন রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের
বগুড়া ও রাজশাহীতে। এরপর পয়েন্ট তালিকার সেরা দুই দল নিয়ে ফাইনাল ম্যাচটি
অনুষ্ঠিত হবে ৩ মার্চ, মিরপুরের হোম অব ক্রিকেটে।

বিসিএলের ৪ দলের স্কোয়াড:

ইষ্ট জোন: পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক,
ইয়াসির আলী রাব্বি, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু,
আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ
আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাইম হাসান সাকিব।

নর্থ জোন: তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল
হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এসএম
মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল
ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলাইন।

সাউথ জোন: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম
তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান
হোসান, সামিউন বশির রাতুল, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউল হক,
রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।

সেন্ট্রাল জোন: সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল
ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন,
রাকিবুল হাসান, রিজয়ান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন
মণ্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।

এসকেডি/আইএন
আরও পরুন
https://www.jagonews24.com/sports/cricket/1094176

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ