Header Ads Widget

Responsive Advertisement

রাজধানীর শ্যামপুরে গণপিটুনিতে যুবক নিহত

রাজধানীর শ্যামপুরে গণপিটুনিতে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা শ্মশান ঘাট
সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন
প্রজেক্টের ভেতরে তাকে মারধর করা হয়। পরে ঢামেকের জরুরি বিভাগে তার
মৃত্যু হয়।

তাকে ঢামেকে নিয়ে আসা বিআইডব্লিউটিএ প্রজেক্টের সাইট ইঞ্জিনিয়ার বিপ্লব
জানান, রাত সাড়ে ১০টার দিকে বিআইডব্লিউটিএ'র প্রজেক্টের ভেতরে রড চুরি
করার সময় স্থানীয় লোকজন আব্দুর রহিমকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত
হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের
জরুরি বিভাগে আনা হয়। আজ ভোর ৫টার দিকে জরুরি বিভাগের ওয়ান স্টপ
ইমার্জেন্সি সেন্টারে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.
ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে
রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আর-আমিন/ইএ/জেআইএম
আরও পরুন
https://www.jagonews24.com/national/news/1096225

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ