Header Ads Widget

Responsive Advertisement

সকালে খালি পেটে পুষ্টিকর খাবারে থাকুন চিন্তামুক্ত

 

আমাদের দেহের সুস্থতার জন্য সকালের খাবার খাওয়া খুবই জরুরী। কারণ রাতে খাওয়ার পর ঘুমিয়ে থাকার কারণে আমাদের পেট দীর্ঘ সময় খালি থাকে। তাই সকালে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেলে সারাদিনের পুষ্টি নিয়ে চিন্তা করতে হয় না।


চলুন জেনে নেই সকালে কোন কোন খাবার খেলে শরীরের জন্য ভালো হবে-




১. প্রতিদিন সকালে এক গ্লাস লেবুপানি খেলে হজমশক্তি বাড়ে। এর সঙ্গে মধু মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বদহজম ও বুক জ্বালাপোড়ার সমস্যাও দূর হবে। আবার লেবুতে আছে ভিটামিন সি আর অ্যান্টি–অক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।



২. ওটস বা ওটমিলের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি। যেকোনো খাদ্যশস্যের তুলনায় ওটস খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে। ফাইবারসমৃদ্ধ খাবার ওটস হজমক্ষমতা বৃদ্ধি করে। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। আবার ওটস রক্তচাপ কমাতে ও হাটের স্বাস্থ্য ভালো রাখে। সকালে ওটস খেলে উপকার পাওয়া যায় বেশি।

৩. দই-এ ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এর মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। দই দিয়ে দিনের শুরুটা করতে পারলে সারাদিনে হজমশক্তি নিয়ে চিন্তা করতে হয় না। 

৪. ডিম পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। ডিমে ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন বি২, ভিটামিন বি১২, বায়োটিন। ডিমে উচ্চ মাত্রার প্রোটিন রয়েছে। তাই সকালের নাশতায় ডিম রাখলে সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ হবে।

৫. গ্রিনটিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আবার গ্রিনটি হজমশক্তি ভালো করার পাশাপাশি ওজনও কমায়। ফলে শরীরের বাড়তি মেদ তাড়াতাড়ি কমে।

৬. সকালের খাবারে কাঠবাদাম খাওয়া অনেক উপকারী। এতে উচ্চ মাত্রার ফাইবার আছে, যা হজমের সমস্যা দূর করে। কাঠবাদাম ভিজিয়ে খাওয়াই ভালো। ভেজানো কাঠবাদাম থেকে ফাইবার, প্রোটিন, ভিটামিন, ম্যাগনেশিয়াম ও ফসফরাস থেকে পুষ্টিগুণ সহজে শরীর শুষে নিতে পারে।

৭. চিয়া সিডে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। চিয়া সিডে আরও আছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার। ফাইবার হজম শক্তি ভালো করে। তাই চিয়া সিড নিয়মিত খেলে হজম শক্তি ভালো থাকবে। এতে ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ