সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করেছে। চলতি মাসেই বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। এ ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত ৮৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোবাবর (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত ১৯২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৬ হাজার ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
0 মন্তব্যসমূহ