Header Ads Widget

Responsive Advertisement

‘সে সুযোগ পেলেই আমাদের শাস্তি দিয়েছে’

সিরিজের প্রথম ম্যাচে করেছিলেন ঝড়ো ফিফটি, বাংলাদেশ জিতলো। দ্বিতীয়
ম্যাচে তার ব্যাটে রান নেই, টাইগাররাও জয় পায়নি। তবে সিরিজ নির্ধারণী
ম্যাচেই করলেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। ম্যাচ সেরার
সঙ্গে সিরিজ সেরাও হয়েছেন তানজিদ হাসান তামিম।

পুরো সিরিজেই পাকিস্তানকে বেশ ভুগিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। শেষ
ম্যাচে তার প্রশংসা করে পাকিস্তান কোচ মাইক হেসন বলেছেন, সুযোগ পেলেই
পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়েছেন তামিম।

রোববার সিরিজ নির্ধারনী ম্যাচে আগে ব্যাটিং করে ২৯০ রান করে বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান। ব্যাট হাতে ১০৭ বলে ৭ ছক্কা ও ৪ চারে ১০৭
রান করেন তামিম।

সিরিজ হারের পর পাকিস্তানের হয়ে সংবাদ সম্মেলনে আসেন হেড কোচ মাইক হেসন।
ওই সময় তামিমের প্রশংসা করে তিনি বলেন, 'সে আমাদের করা প্রায় প্রতিটি ভুল
ডেলিভারি থেকেই ফায়দা লুটেছে। সে রান তোলার কোনো সুযোগই হাতছাড়া করেনি।
সত্যি বলতে, যখনই আমরা একটু বেশি সোজাসুজি বল করেছি, সে সেটা অনায়াসে পিক
করেছে। আবার অফ-সাইডের বাইরে একটু জায়গা পেলেই সেখানেও বাউন্ডারি আদায়
করেছে। আমাদের লাইনে বিন্দুমাত্র বিচ্যুতি হলেই সে সেটার সুযোগ নিয়েছে
এবং আমাদের শাস্তি দিয়েছে।'

তানজিদ তামিমের টেকনিকের প্রশংসা করে হেসন আরও বলেন, 'স্পিনারদের বিপক্ষে
তার স্লগ সুইপগুলো ছিল দেখার মতো। সে ক্রিজের গভীরতা খুব চমৎকারভাবে
ব্যবহার করেছে। এমনকি মাঝপথে সে কিছুটা পেশির টানে ভুগছিল এবং কঠিন সময়ের
মধ্য দিয়ে যাচ্ছিল, তবুও সে যেভাবে নিজেকে ধরে রেখে ইনিংসটি শেষ করেছে তা
সত্যিই প্রশংসনীয়। এটি একটি দারুণ ইনিংস ছিল যা বাংলাদেশের জন্য একটি
লড়াকু পুঁজি নিশ্চিত করেছে।'

তবে ম্যাচের সার্বিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে হেসন স্বীকার করেন,
তানজিদ ও আগা- দুজনেই আজ অসাধারণ খেলেছেন। তিনি বলেন, 'আমার মনে হয় প্রথম
ইনিংসে তামিম খুব সুন্দর ব্যাটিং করেছে এবং দ্বিতীয় ইনিংসে আগা ছিল এক
কথায় অসাধারণ। আজ আমরা দুটি স্মরণীয় ইনিংস দেখলাম।'

এসকেডি/আইএইচএস/
আরও পরুন
https://www.jagonews24.com/sports/cricket/1102499

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ